Web Analytics

কক্সবাজারের উখিয়া উপজেলায় জ্বালানি তেল মজুদ রেখে ‘তেল নেই’ লেখা টানানোর অভিযোগে তিনটি ফিলিং স্টেশনে অভিযান চালায় উপজেলা প্রশাসন। বুধবার (১ এপ্রিল ২০২৬) রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত আসমার তত্ত্বাবধানে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মাহমুদুর রহমান সায়েমের নেতৃত্বে পরিচালিত অভিযানে চারটি মামলায় মোট ২ লাখ ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা প্রশাসনের তথ্যমতে, জ্বালানি সরবরাহ মনিটরিংয়ের সময় বিভিন্ন অনিয়ম ধরা পড়ে। কুতুপালংয়ের মেসার্স চৌধুরী ফিলিং স্টেশন লিমিটেডে প্রতি ১০ লিটারে ৩০০ মিলিলিটার কম দেওয়ায় ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়। পালংখালীর ইউসুফ অ্যান্ড ব্রাদার্স ফিলিং স্টেশন ৫ হাজার লিটার ডিজেল গোপনে মজুদ রাখায় ৫০ হাজার টাকা জরিমানা পায়। মরিচ্যা এলাকার আরেকটি চৌধুরী ফিলিং স্টেশন অতিরিক্ত মজুদ ও মিটার ত্রুটির কারণে দুটি মামলায় ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা হয়।

প্রশাসন জানিয়েছে, ভোক্তা স্বার্থ রক্ষা ও জ্বালানি তেলের সুষ্ঠু সরবরাহ নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। ইউএনও রিফাত আসমা অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানান।

02 Apr 26 1NOJOR.COM

উখিয়ায় তেল মজুদ ও ভোক্তা বিভ্রান্তিতে তিন ফিলিং স্টেশনে জরিমানা

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।