Web Analytics

পিউ রিসার্চ সেন্টারের নতুন জরিপে দেখা গেছে, যুক্তরাষ্ট্রে ইসরাইলের প্রতি জনসমর্থন দ্রুত কমছে। বিশেষ করে ডেমোক্র্যাট, তরুণ প্রজন্ম এবং ক্রমবর্ধমানভাবে রিপাবলিকানদের মধ্যেও নেতিবাচক মনোভাব বাড়ছে। জরিপে বলা হয়েছে, এখন ৬০ শতাংশেরও বেশি মার্কিনি ইসরাইলকে নেতিবাচকভাবে দেখছেন, যা গত বছরের ৫৩ শতাংশ থেকে বেড়েছে। ২৮ শতাংশ উত্তরদাতা জানিয়েছেন, তারা ইসরাইল সম্পর্কে অত্যন্ত নেতিবাচক ধারণা পোষণ করেন—এক বছরে যা ৯ পয়েন্ট বৃদ্ধি এবং ২০২২ সালের তুলনায় প্রায় তিনগুণ।

১৮ থেকে ২৯ বছর বয়সীদের মধ্যে ৭৫ শতাংশ এবং ৩০ থেকে ৪৯ বছর বয়সীদের মধ্যে ৬৭ শতাংশ ইসরাইল সম্পর্কে নেতিবাচক মনোভাব প্রকাশ করেছেন। ইরান যুদ্ধের আগেই গাজায় সামরিক আগ্রাসনের কারণে ইসরাইলের প্রতি মার্কিন জনসমর্থন কমছিল। গাজার যুদ্ধ বামপন্থি তরুণদের মধ্যে অসন্তোষ বাড়ায়, একই সঙ্গে উগ্র-ডানপন্থিদের মধ্যে ইহুদি-বিরোধিতাও পুনরায় মাথাচাড়া দেয়।

জরিপে উল্লেখ করা হয়েছে, ইসরাইলের দীর্ঘমেয়াদী নিরাপত্তা যুক্তরাষ্ট্রের সঙ্গে বন্ধুত্বের ওপর নির্ভরশীল, যা আবার মার্কিন জনগণের সমর্থনের ওপর নির্ভর করে।

15 Apr 26 1NOJOR.COM

পিউ জরিপে দেখা গেছে, যুক্তরাষ্ট্রে ইসরাইলের প্রতি জনসমর্থন দ্রুত কমছে

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।