Web Analytics

নারায়ণগঞ্জের আষাড়িয়ার চর ব্রিজের ঢাকা অভিমুখী লেনে সংস্কারকাজের কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। শনিবার সকালে কুমিল্লার বুড়িচং থেকে মেঘনা টোলপ্লাজা পর্যন্ত যানবাহনের দীর্ঘ সারি দেখা যায়। ঘণ্টার পর ঘণ্টা আটকে থেকে যাত্রীরা দুর্ভোগে পড়েন; রোগী ও বিদেশগামী যাত্রীদের ভোগান্তি ছিল বেশি।

সড়ক বিভাগ জানায়, ব্রিজের ঢাকা অভিমুখী লেনের এক অংশে বড় গর্ত তৈরি হওয়ায় দুর্ঘটনার আশঙ্কায় শুক্রবার বেলা ১১টায় সংস্কার শুরু হয়। কাজের সময় দুই লেনের একটি বন্ধ রেখে অন্য লেন দিয়ে যান চলাচল করানো হয়। রাতের অতিরিক্ত যানবাহনের চাপে পরিস্থিতি আরও জটিল হয়ে চান্দিনা ও মেঘনা টোলপ্লাজা পর্যন্ত এর প্রভাব ছড়িয়ে পড়ে।

চালকেরা জানান, অনেক গাড়ি দীর্ঘ সময় একই স্থানে আটকে ছিল, ফলে পণ্যবাহী যান ও দূরপাল্লার যাত্রীরাও ভোগান্তিতে পড়েন। কয়েকজন যাত্রী সিএনজি ও ব্যাটারিচালিত অটোরিকশায় ঢাকায় যাওয়ার চেষ্টা করেন এবং বেশি ভাড়া দেন। হাইওয়ে পুলিশ জানিয়েছে, যানবাহন চলাচল স্বাভাবিক করতে ও যানজট নিয়ন্ত্রণে একাধিক দল মাঠে কাজ করছে।

29 Aug 26 1NOJOR.COM

ব্রিজ সংস্কারকাজে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।