নতুন সরকার শস্য, ফসল, মৎস্য ও পশুপালন খাতে কৃষকদের জন্য ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদসহ মওকুফের সিদ্ধান্ত নিয়েছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি ২০২৬) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদের প্রথম বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মো. নাসিমুল গনি সাংবাদিকদের এ তথ্য জানান।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, দরিদ্র কৃষকদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা এবং কৃষি খাতের মেরুদণ্ডকে শক্তিশালী করাই এই সিদ্ধান্তের মূল লক্ষ্য। বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, ২৫ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত সরকারি ও বেসরকারি বাণিজ্যিক ব্যাংক এবং বিশেষায়িত ব্যাংকগুলোর কৃষকদের নিকট প্রায় ১,৫৫০ কোটি টাকার সুদসহ পাওনা রয়েছে, যা এই মওকুফের আওতায় আসবে। এতে প্রায় ১২ লাখ কৃষক সরাসরি উপকৃত হবেন।
এই উদ্যোগের ফলে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা ঋণের দায়মুক্ত হয়ে নতুন উদ্যমে কৃষি উৎপাদনে অংশ নিতে পারবেন, যা দেশের সামগ্রিক কৃষি উৎপাদন বৃদ্ধিতে সহায়ক হবে।
দরিদ্র কৃষকদের সহায়তায় ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ করল সরকার
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।