Web Analytics

দেশের অর্থনৈতিক পুনরুত্থান ও বিকাশে চীনের সঙ্গে কৌশলগত এবং অর্থনৈতিক বন্ধুত্ব জোরদার করা বাংলাদেশের অন্যতম প্রধান অগ্রাধিকার বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন এমপি। রোববার রাজধানীর একটি হোটেলে সফররত চীনের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সম্মানে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। প্রতিনিধিদলের নেতৃত্ব দেন চীনের কমিউনিস্ট পার্টির ইউনান প্রাদেশিক কমিটির স্থায়ী কমিটির সদস্য ঝাও জুনমিন।

স্বপন বলেন, ১৯৭৬ সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে বাংলাদেশ-চীন কূটনৈতিক সম্পর্কের যাত্রা শুরু হয়। পরে বেগম খালেদা জিয়া ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে এ সম্পর্ক আরও সুদৃঢ় ও গতিশীল হয়েছে বলে তিনি উল্লেখ করেন। চীনের উৎপাদন সক্ষমতা ও প্রযুক্তির সুবিধার সঙ্গে বাংলাদেশের তরুণ কর্মক্ষম জনগোষ্ঠীকে যুক্ত করলে অর্থনৈতিক পুনরুত্থান ত্বরান্বিত হতে পারে বলেও তিনি বলেন।

বাণিজ্য ঘাটতির কথা তুলে ধরে স্বপন বলেন, বাংলাদেশ চীন থেকে বছরে ২২ বিলিয়ন ডলারের বেশি পণ্য আমদানি করলেও রপ্তানি ১ বিলিয়ন ডলারের নিচে। তিনি জানান, বাংলাদেশি পণ্যে প্রায় শতভাগ শুল্কমুক্ত সুবিধা, কুনমিংয়ে বিনা মূল্যের প্রদর্শন কেন্দ্র ও ২ হাজার বর্গকিলোমিটার স্টোরেজ সুবিধা বরাদ্দ দিয়েছে চীন। কুনমিং-মিয়ানমার-চট্টগ্রাম নতুন করিডর উভয় দেশের বাণিজ্যে মাত্রা যোগ করতে পারে।

27 Sep 26 1NOJOR.COM

অর্থনৈতিক পুনরুত্থানে চীনের সঙ্গে সম্পর্ক জোরদারকে অগ্রাধিকার বললেন স্বপন

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।