Web Analytics

জার্মানির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর জাইব্রুকেনের একটি উচ্চ আঞ্চলিক আদালত রায় দিয়েছে, ইসরাইলের কর্মকাণ্ডকে নাৎসি শাসনের সঙ্গে তুলনা করা ফৌজদারি অপরাধ নয়। এই সপ্তাহের শুরুতে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ইনস্টাগ্রামে এমন পোস্ট দেওয়ার অভিযোগে অভিযুক্ত এক নারীকে সব অভিযোগ থেকে খালাস দেওয়া হয়েছে। আদালত তার বাকস্বাধীনতার অধিকারকে অগ্রাধিকার দিয়েছে।

অভিযুক্ত তার কয়েকটি ইনস্টাগ্রাম পোস্টে ইসরাইলের কর্মকাণ্ডের সঙ্গে নাৎসি শাসনামলের তুলনা করেন এবং স্বস্তিকা চিহ্ন ও নাৎসি দলের পতাকা ব্যবহার করেন। একটি স্টোরিতে তিনি এমন একটি টেবিল পোস্ট করেন, যেখানে নাৎসিদের অপরাধের সঙ্গে মধ্যপ্রাচ্য সংঘাতে ইসরাইলের কর্মকাণ্ডের তুলনা ছিল। অন্য একটি পোস্টে ডেভিড তারকার মাঝখানে নাৎসি স্বস্তিকা এবং দেয়াল থেকে সেনাদের গুলি চালানোর চিত্র ছিল।

আদালতের মতে, অসাংবিধানিক সংগঠনের প্রতীক ব্যবহারের অপরাধটি এই ঘটনায় প্রযোজ্য নয়, কারণ প্রতীকগুলো ইসরাইল রাষ্ট্রের পদক্ষেপের তীব্র সমালোচনার প্রেক্ষিতে ব্যবহৃত হয়েছে। এর আগে লুদভিগসহাফেনের একটি নিম্ন আদালত একই অভিযোগে ওই নারীকে ২ হাজার ৪০০ ইউরো জরিমানা করেছিল। আপিলে জাইব্রুকেনের আদালত সেই নির্দেশ বাতিল করেছে।

03 Aug 26 1NOJOR.COM

ইসরাইল-নাৎসি তুলনামূলক পোস্টে অভিযুক্তকে খালাস দিল জার্মান আদালত

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।