Web Analytics

সংযুক্ত আরব আমিরাতভিত্তিক প্রতিষ্ঠান ডানাটা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিং কার্যক্রমে আগ্রহ প্রকাশ করেছে। বৃহস্পতিবার সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম এবং প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে বাংলাদেশে নিযুক্ত আমিরাতের রাষ্ট্রদূত আব্দুল্লাহ আলী আব্দুল্লাহ আলহামৌদি এ আগ্রহের কথা জানান।

বৈঠকে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং বিমান ও পর্যটন খাতের উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। আলোচনায় রাষ্ট্রদূত ডানাটার আগ্রহের কথা পুনর্ব্যক্ত করলে প্রতিমন্ত্রী জানান, থার্ড টার্মিনাল চালুর প্রস্তুতি কার্যক্রম চলছে এবং ওআরএটি কার্যক্রম শুরু হলে সরকার প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবে।

মন্ত্রী আফরোজা খানম বলেন, যাত্রীসেবার মানোন্নয়নে সরকার সব ধরনের উদ্যোগ নিতে প্রস্তুত এবং বিমানবন্দরগুলোকে আন্তর্জাতিক মানে উন্নীত করার কার্যক্রম অব্যাহত রয়েছে। রাষ্ট্রদূত বাংলাদেশের সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন এবং বিমান ও পর্যটন খাতে সহযোগিতা বাড়ানোর আগ্রহ জানান।

21 May 26 1NOJOR.COM

শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী ডানাটা

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।