Web Analytics

বিসিএস প্রশাসন ক্যাডারের ৫২ জন সহকারী কমিশনারকে সহকারী কমিশনার (ভূমি) পদে পরবর্তী পদায়নের জন্য ভূমি মন্ত্রণালয়ে ন্যস্ত করেছে সরকার। বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-১ শাখা এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। কর্মকর্তারা বর্তমানে জেলা প্রশাসকের কার্যালয়, বিভাগীয় কমিশনারের কার্যালয়সহ মাঠ প্রশাসনের বিভিন্ন পর্যায়ে কর্মরত রয়েছেন।

প্রজ্ঞাপনে নিলুফা ইয়াছমিন মিতু, আকিব রায়হান, মো. আল ইমরান, স্বর্ণা সুলতানা জেনী, মোহাম্মদ আলাউদ্দিন আল আজাদ, সোহাইব হাসান আকন্দ, মো. রাশিক খান শুষান ও অভিষেক কান্তি বর্মনসহ ৫২ কর্মকর্তার নাম রয়েছে। তালিকা অনুযায়ী, তাঁরা টাঙ্গাইল, ঢাকা, কুমিল্লা, মাদারীপুর, পাবনা, চট্টগ্রাম, রংপুর, নওগাঁ ও নরসিংদীসহ বিভিন্ন জেলার মাঠ প্রশাসনে দায়িত্ব পালন করছেন। তালিকায় জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সংযুক্ত কর্মকর্তারাও রয়েছেন।

ভূমি মন্ত্রণালয়ে যোগদানের পর কর্মকর্তাদের ঢাকার ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে মৌলিক ভূমি ব্যবস্থাপনা কোর্স সম্পন্ন করতে হবে। এরপর জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন কর্মচারীগণের পদায়ন নীতিমালা, ২০২২ অনুসরণ করে তাঁদের পদায়ন করা হবে। জনস্বার্থে জারি করা আদেশটি অবিলম্বে কার্যকর হবে এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের ভূমি মন্ত্রণালয়ে যোগদানের নির্দেশনা দেওয়া হয়েছে।

24 Sep 26 1NOJOR.COM

পরবর্তী ভূমি পদায়নের জন্য ৫২ সহকারী কমিশনারকে ভূমি মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।