Web Analytics

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ গোপনে ইসরাইল সফর করে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেছেন বলে সোমবার জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস। বিষয়টি সম্পর্কে অবগত দুই ব্যক্তির বরাত দিয়ে প্রতিবেদনটি প্রকাশ করা হয়। রয়টার্স বলেছে, তারা তাৎক্ষণিকভাবে সফরের বিষয়টি স্বাধীনভাবে যাচাই করতে পারেনি এবং বৈঠকে কী আলোচনা হয়েছে, তা জানা যায়নি।

আগামী সপ্তাহে ইসরাইলের পার্লামেন্ট নির্বাচন হওয়ার কথা, এমন রাজনৈতিক অনিশ্চয়তার সময় এই বৈঠক হলো। দীর্ঘদিনের প্রধানমন্ত্রী নেতানিয়াহু কঠিন প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়তে পারেন। জনমত জরিপে তাঁর ধর্মীয় জাতীয়তাবাদী জোটের পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা হারানোর ইঙ্গিত পাওয়া গেছে, যদিও বিরোধী দলগুলোরও সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সমর্থন জোগাড়ে সমস্যা হতে পারে।

রোববার ট্রুথ সোশ্যালে নেতানিয়াহুর প্রতি পূর্ণ ও নিঃশর্ত সমর্থন জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেন, তিনি ইসরাইলের নির্বাচনে জড়াতে চান না। মন্তব্য জানতে রয়টার্স পেন্টাগন ও ওয়াশিংটনে ইসরাইলি দূতাবাসের সঙ্গে যোগাযোগ করলেও তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

20 Oct 26 1NOJOR.COM

পার্লামেন্ট নির্বাচনের আগে ইসরাইলে নেতানিয়াহুর সঙ্গে গোপনে বৈঠক করেছেন হেগসেথ

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।