Web Analytics

এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাইপর্বে গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে আজ সিরিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। তাসখন্দ স্টেডিয়ামে বিকেল ৫টায় ম্যাচটি শুরু হবে। প্রথম ম্যাচে হেরে যাওয়া দুই দলেরই লক্ষ্য জয়ে ফেরা।

বাংলাদেশ নিজেদের উদ্বোধনী ম্যাচে স্বাগতিক উজবেকিস্তানের কাছে ২-০ গোলে হেরেছে। অন্যদিকে সিরিয়া ভারতের কাছে ১-০ গোলে পরাজিত হয়েছে। সিরিয়া নিয়মিত এশিয়ান কাপের মূল পর্বে খেলে থাকে। ২০২৫ সালের আসরে তারা দক্ষিণ কোরিয়ার কাছে ২-১ গোলে হারলেও জাপান ও থাইল্যান্ডের সঙ্গে ২-২ গোলে ড্র করেছিল।

উজবেকিস্তানের বিপক্ষে হারলেও বাংলাদেশের লড়াকু মনোভাব দলটিকে আত্মবিশ্বাসী রাখছে। গত এপ্রিলে সাফ চ্যাম্পিয়নশিপ জিতেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শিরোপাজয়ী এই দলে কয়েকজন প্রবাসী ফুটবলার যোগ দেওয়ায় শক্তি বেড়েছে। আগের ম্যাচে সুবিধা করতে না পারলেও সিরিয়ার বিপক্ষে জয়ে ফিরতে মাঠে নামবে বাংলাদেশের যুবারা।

03 Sep 26 1NOJOR.COM

তাসখন্দে সিরিয়ার বিপক্ষে প্রথম জয়ের লক্ষ্যে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।