কাতারের রাজধানী দোহায় অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র ও ইরানের পরোক্ষ আলোচনায় ইরানকে ৩ বিলিয়ন ডলার ছাড়ের বিষয়ে প্রাথমিক সমঝোতা হয়েছে। সৌদি আরবভিত্তিক সংবাদমাধ্যম আল আরাবিয়্যা সূত্রের বরাতে জানিয়েছে, বুধবার এই সমঝোতা হয়। আলোচনায় কাতার ও পাকিস্তান মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করে। ইরানি প্রতিনিধিদলে পররাষ্ট্র মন্ত্রণালয়, কেন্দ্রীয় ব্যাংক ও কৃষি মন্ত্রণালয়ের কর্মকর্তারা ছিলেন এবং তারা কাতারের প্রধানমন্ত্রীসহ ত্রিপক্ষীয় বৈঠকেও অংশ নেন।
সূত্রগুলো জানায়, আলোচনায় অগ্রগতির ভিত্তিতে ধাপে ধাপে ৩ বিলিয়ন ডলার ছাড়ের শর্ত দিয়েছে ইরান। একই সঙ্গে ওমানের নতুন প্রস্তাবের ভিত্তিতে হরমুজ প্রণালীর পরিস্থিতি নিয়েও আলোচনা হয়। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি জানান, বৈঠকের মূল লক্ষ্য ছিল তেহরান-ওয়াশিংটনের অন্তর্বর্তী সমঝোতা বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা করা।
রয়টার্সকে এক জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তা বলেন, মঙ্গলবার রাত থেকেই দোহায় আলোচনা চলছে এবং এতে ইরানের জব্দকৃত অর্থ ছাড় ও হরমুজ প্রণালীর নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। এএফপিকে এক কূটনৈতিক সূত্র জানায়, আলোচনাগুলো একটি সমঝোতা স্মারকের ভিত্তিতে এবং সুইজারল্যান্ডের লেক লুসার্ন সম্মেলনের অগ্রগতির ধারাবাহিকতায় চলছে।
দোহায় যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় ৩ বিলিয়ন ডলার ছাড়ে প্রাথমিক সমঝোতা
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।