Web Analytics

ইরান ঘোষণা করেছে, যুক্তরাষ্ট্র তাদের ওপর থেকে অবরোধ প্রত্যাহার না করলে ইসলামাবাদে আলোচনা চালিয়ে যাবে না। তেহরান থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো ইতিবাচক সংকেত হলেও ইরানের প্রতিক্রিয়া এখনো মিশ্র।

প্রতিবেদন অনুযায়ী, বর্তমান পরিস্থিতি তিনটি বিষয়ের মাধ্যমে ব্যাখ্যা করা হচ্ছে—অস্পষ্টতা, ভঙ্গুরতা ও জটিলতা। যুদ্ধবিরতি বাড়লেও সংঘাতের আশঙ্কা রয়ে গেছে। কূটনৈতিক তৎপরতা চললেও হরমুজ প্রণালি, পারমাণবিক কর্মসূচি, নিষেধাজ্ঞা প্রত্যাহার, আটকে রাখা সম্পদ, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, যুদ্ধের ক্ষতিপূরণ ও আঞ্চলিক সম্পর্কসহ নানা ইস্যুতে দুই পক্ষের অবস্থান এখনো দূরে।

সূত্রগুলো জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে যেকোনো সমঝোতার ক্ষেত্রে এখন ইরানের মধ্যে গভীর অবিশ্বাস ও সন্দেহ কাজ করছে, যা দুই দেশের সম্পর্ককে আরও জটিল করে তুলেছে।

23 Apr 26 1NOJOR.COM

অবরোধ না তুললে ইসলামাবাদে আলোচনা নয়, বলছে ইরান

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।