Web Analytics

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির মঙ্গলবার বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে আলোচনা চলছে, তবে সফরের তারিখ এখনো চূড়ান্ত হয়নি। পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, প্রধানমন্ত্রী অবশ্যই ভারত সফর করবেন, কিন্তু জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দেওয়ার আগে এ সফরের কোনো সম্ভাবনা নেই।

গত ২৯ আগস্ট ভারতে আওয়ামী লীগ নেতাদের একটি সভা পুলিশের হস্তক্ষেপে বাতিল হওয়ার ঘটনাকে বাংলাদেশ ইতিবাচকভাবে দেখছে বলেও জানান তিনি। ভারতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নেওয়া পদক্ষেপকে বাংলাদেশ ইতিবাচক হিসেবে নিয়েছে বলে তিনি উল্লেখ করেন।

দুই দেশের মধ্যে পালিয়ে যাওয়া অপরাধী ও দুষ্কৃতিকারীদের বিষয়ে পারস্পরিক সহযোগিতার প্রয়োজনীয়তার কথা বলেন হুমায়ুন কবির। তিনি বলেন, ভারত থেকে পালিয়ে যাওয়া কোনো দুষ্কৃতকারীকে বাংলাদেশ আশ্রয় দেবে না এবং ভারতও বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া কাউকে আশ্রয় দেবে না বলে তিনি আশা করেন। যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনার সিদ্ধান্ত চাপের কারণে নয়, বাংলাদেশের নিজস্ব প্রয়োজন ও চাহিদার ভিত্তিতে নেওয়া হচ্ছে বলেও তিনি জানান।

01 Sep 26 1NOJOR.COM

জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই বলে জানাল বাংলাদেশ

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।