Web Analytics

রাজধানীর পল্টনে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)-এর কেন্দ্রীয় কার্যালয় থেকে গ্রেপ্তার ২৭ জনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত। রোববার রাতে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত এ আদেশ দেন। একই সঙ্গে তাদের জামিন শুনানির জন্য সোমবার দিন নির্ধারণ করা হয়েছে।

পল্টন মডেল থানার উপপরিদর্শক মো. নাজমুল ইসলাম ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে ২৭ জনকে আদালতে হাজির করেন। তিনি তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

শনিবার, ২৬ সেপ্টেম্বর জাসদের কেন্দ্রীয় কার্যালয় থেকে ২৭৮ জনকে আটক করে পুলিশ। আটক ব্যক্তিদের মধ্যে কয়েকজন সাংবাদিকও ছিলেন। কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা সেখানে বৈঠক করছেন—এমন অভিযোগ পেয়ে পুলিশ অভিযান চালায়। পরিচয় যাচাই শেষে আটক ২৭৮ জনের মধ্যে ২৪৯ জনকে ছেড়ে দেয় পুলিশ।

28 Sep 26 1NOJOR.COM

জাসদ কার্যালয় থেকে গ্রেপ্তার ২৭ জনকে কারাগারে পাঠাল আদালত

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।