Web Analytics

দেশের নিবন্ধিত ৬৪টি ভৌগোলিক নির্দেশক বা জিআই পণ্যকে আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতামূলক ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠায় সরকার ১৭ দফা রোডম্যাপ প্রণয়ন করেছে। শিল্প মন্ত্রণালয়ের এ পরিকল্পনায় রপ্তানি সম্প্রসারণ, মান নিয়ন্ত্রণ, নকল ও মেশিনে তৈরি পণ্য প্রতিরোধ, আন্তর্জাতিক আইনি সুরক্ষা এবং প্রান্তিক উৎপাদকদের বাণিজ্যিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্য রাখা হয়েছে। সুপারিশগুলো ১৬টি মন্ত্রণালয় ও সরকারি দপ্তরে পাঠানো হয়েছে।

শিল্প মন্ত্রণালয় আয়োজিত জিআই পণ্যের বাণিজ্যিকীকরণবিষয়ক সেমিনার থেকে এসব সুপারিশ এসেছে। রোডম্যাপের লক্ষ্য হলো ঐতিহ্যবাহী উৎপাদকদের সঙ্গে মান সনদ, আধুনিক বিপণন, পর্যটন ও আন্তর্জাতিক বাণিজ্যের সংযোগ তৈরি করা। প্রথম পর্যায়ে সর্বোচ্চ বাণিজ্যিক সম্ভাবনাসম্পন্ন পাঁচ থেকে ছয়টি পণ্য বাছাই করে সময়সীমাভিত্তিক পরিকল্পনা নেওয়ার কথা বলা হয়েছে। টাঙ্গাইল শাড়িকে পাইলট প্রকল্প হিসেবে নির্বাচন করে একটি এসওপি বা ম্যানুয়াল তৈরির প্রস্তাব রয়েছে।

পরিকল্পনায় অনুমোদিত ব্যবহারকারীদের অনলাইন নিবন্ধন, পৃথক জিআই ইউনিট গঠন এবং নকল জামদানি ও টাঙ্গাইল শাড়ি ঠেকাতে যৌথ অভিযানের সুপারিশ করা হয়েছে। মানসম্পন্ন পণ্যে জিআই লোগো, প্যাকেজিংয়ে কিউআর কোড, রপ্তানি প্রণোদনা ও ই-কমার্সে পৃথক ক্যাটাগরির কথাও আছে। আন্তর্জাতিক বিমানবন্দর ও রেলস্টেশনে জিআই কর্নার এবং টাঙ্গাইল থেকে সিরাজগঞ্জ পর্যন্ত শাড়ি ট্রেইল গড়ার প্রস্তাবও দেওয়া হয়েছে।

25 Nov 26 1NOJOR.COM

৬৪টি নিবন্ধিত জিআই পণ্যকে আন্তর্জাতিক ব্র্যান্ডে গড়তে ১৭ দফা পরিকল্পনা

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।