Web Analytics

খুলনার বিএনএসবি চক্ষু হাসপাতালের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ডা. রফিকুল হক বাবলুকে মবের মাধ্যমে পদত্যাগে বাধ্য করার ঘটনায় চিকিৎসক সমাজ তীব্র ক্ষোভ প্রকাশ করেছে। শনিবার (১৮ এপ্রিল) নগরীর সাতরাস্তা মোড়ে বিএমএ ভবনের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) তিন দফা দাবি জানায়—২১ এপ্রিলের মধ্যে ডা. বাবলুকে পুনর্বহাল, সংশ্লিষ্ট স্থানীয় বিএনপি নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং ট্রাস্টি বোর্ডে অযাচিত হস্তক্ষেপ বন্ধ। অন্যথায় ২২ এপ্রিল থেকে জরুরি সেবা ছাড়া সব চিকিৎসা কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়।

বক্তারা জানান, ১৩ এপ্রিল খুলনা-৫ আসনের সংসদ সদস্য আলী আসগার লবি হাসপাতাল পরিদর্শনে গেলে তার সঙ্গে থাকা স্থানীয় বিএনপি নেতাদের অনুসারীরা বিশৃঙ্খলা সৃষ্টি করে, যার মুখে ডা. বাবলু পদত্যাগে বাধ্য হন। তারা অভিযোগ করেন, ডা. বাবলু দায়িত্ব নেওয়ার পর অনিয়ম রোধে পদক্ষেপ নিলে দুর্নীতিতে জড়িতরা ক্ষুব্ধ হয়ে পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটায়।

কর্মসূচিতে সভাপতিত্ব করেন ডা. রফিকুল হক বাবলু এবং সঞ্চালনা করেন মহানগর ড্যাব সভাপতি ডা. মোস্তফা কামাল। কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা এতে বক্তব্য রাখেন।

19 Apr 26 1NOJOR.COM

খুলনায় ডা. বাবলুর অপসারণে চিকিৎসকদের প্রতিবাদ ও কর্মবিরতির হুঁশিয়ারি

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।