কুমিল্লার দেবিদ্বার উপজেলার মোহনপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এসএসসি পরীক্ষার প্রথম দিনেই ভুল প্রশ্নপত্র বিতরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকাল ১০টায় বাংলা প্রথমপত্র পরীক্ষায় ২০২৫ সালের ১০ জন অনিয়মিত পরীক্ষার্থীকে ভুলবশত ২০২৬ সালের নৈবিত্তিক প্রশ্নপত্র দেওয়া হয়। ১০ মিনিট পর বিষয়টি ধরা পড়লে কর্তব্যরত কর্মকর্তারা প্রশ্নপত্র পরিবর্তন করেন। তবে ভুল প্রশ্নে পরীক্ষা দেওয়া শিক্ষার্থীদের অতিরিক্ত সময় দেওয়া হয়নি, ফলে পরীক্ষার্থীদের মধ্যে বিভ্রান্তি ও ক্ষোভ দেখা দেয়।
অভিভাবকরা বলেন, জীবনের গুরুত্বপূর্ণ পরীক্ষার প্রথম দিনেই এমন অব্যবস্থাপনা অগ্রহণযোগ্য এবং এতে শিক্ষার্থীরা মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তারা দায়ীদের জবাবদিহিতার আওতায় আনার দাবি জানান। ভুল প্রশ্নে পরীক্ষা দেওয়া শিক্ষার্থীরা নবিয়াবাদ, তুলাগাও, এলাহাবাদ ও রাধানগর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন।
দায়িত্বপ্রাপ্ত ট্যাগ অফিসার আনিসুর রহমান জানান, ভুলবশত প্রশ্নপত্র সরবরাহের বিষয়টি নজরে আসার পর তা সংশোধন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলাম বলেন, তিনি বিষয়টি জানতেন না তবে খোঁজ নিয়ে দেখছেন।
দেবিদ্বারে ভুল এসএসসি প্রশ্নপত্রে বিভ্রান্তি ও অভিভাবকদের ক্ষোভ
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।