মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি এখনো কার্যকর রয়েছে, যদিও বৃহস্পতিবার গভীর রাতে উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি হামলা হয়েছে। কে প্রথম হামলা চালিয়েছে তা স্পষ্ট নয়। ইরানের শীর্ষ সামরিক কমান্ড অভিযোগ করেছে, যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালির দিকে এগিয়ে আসা একটি ইরানি তেল ট্যাঙ্কার ও আরেকটি জাহাজে হামলা চালিয়েছে এবং উপকূলীয় এলাকায় বিমান হামলাও হয়েছে।
অন্যদিকে যুক্তরাষ্ট্র জানিয়েছে, প্রণালিতে মার্কিন নৌবাহিনীর গাইডেড-মিসাইল ডেস্ট্রয়ারের ওপর ইরানি হামলার জবাবে তারা আত্মরক্ষামূলক হামলা চালিয়েছে। ট্রাম্প বলেছেন, ইরান ‘আজ আমাদের সঙ্গে বাড়াবাড়ি করেছে।’ এই উত্তেজনা দেখা দেয় একদিন পর, যখন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় যে তারা যুদ্ধ শেষ করার জন্য যুক্তরাষ্ট্রের একটি প্রস্তাব বিবেচনা করছে।
ইরানের সামরিক বাহিনী পরে জানায়, যুক্তরাষ্ট্রের বিমান হামলায় বান্দার খামির, সিরিক ও কেশম দ্বীপের উপকূলীয় এলাকা লক্ষ্যবস্তু হয়েছে। তাদের দাবি, এর জবাবে তারা মার্কিন সামরিক জাহাজে হামলা চালিয়ে ক্ষতি করেছে এবং যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলেছে।
হরমুজ প্রণালিতে হামলার পরও যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি বহাল রয়েছে বলে দাবি ট্রাম্পের
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।