Web Analytics

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ মঙ্গলবার সংসদে বলেন, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) সংবিধানের বাইরে গিয়ে ‘সংবিধান সংস্কার পরিষদ’-এর সদস্য হিসেবে শপথ নেওয়ার ফরম বিতরণ করে শপথ ভঙ্গ ও সংবিধান লঙ্ঘন করেছেন। তিনি এই প্রক্রিয়াকে অবৈধ এবং বিগত অন্তর্বর্তী সরকারের একটি ‘প্রতারণার দলিল’ হিসেবে অভিহিত করেন।

বিরোধীদলীয় নেতার উত্থাপিত মুলতবি প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সংবিধানের বিভিন্ন অনুচ্ছেদ ও তফসিল উদ্ধৃত করে গত বছরের জারি করা ‘সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ-২০২৫’-এর আইনি অসারতা ব্যাখ্যা করেন। তিনি প্রশ্ন তোলেন, কোন আইনের বলে সিইসি জাতীয় সংসদ সচিবালয়ে ওই শপথ ফরম পাঠালেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, সিইসি ১৪৮ অনুচ্ছেদ অনুযায়ী সংবিধান সংরক্ষণের শপথ নিয়েছেন, কিন্তু ফরম পাঠিয়ে তিনি সেই শপথ ভঙ্গ করেছেন। বিষয়টি তিনি গুরুতর সংবিধান লঙ্ঘন হিসেবে উল্লেখ করেন।

01 Apr 26 1NOJOR.COM

স্বরাষ্ট্রমন্ত্রী বললেন, সিইসি অবৈধভাবে শপথ ফরম বিতরণ করে শপথ ভঙ্গ করেছেন

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।