Web Analytics

জুলাই বিপ্লবে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ যুবলীগ ও ছাত্রলীগের শীর্ষ সাত নেতার বিরুদ্ধে ২৮তম সাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছেন শহীদ ফয়জুল ইসলাম রাজনের বড় ভাই মো. রাজিব। রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ তাঁর জবানবন্দি নেওয়া হয়।

রাজিব বলেন, তাঁর ছোট ভাই রাজন মিরপুর-১৩ এলাকার ঢাকা মডেল ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন এবং একটি কসমেটিক্সের দোকানে কাজ করতেন। রাজন ১৭ জুলাই থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেন। ১৯ জুলাই দুপুর ১২টার দিকে মায়ের সঙ্গে রাজনের সর্বশেষ কথা হয়। সন্ধ্যায় এক অজ্ঞাত নারী ফোন করে রাজন গুলিবিদ্ধ হয়ে মারা যাওয়ার কথা জানান বলে রাজিবের জবানবন্দিতে উল্লেখ করা হয়।

রাজিবের ভাষ্য অনুযায়ী, তাঁর বোন শান্তা মিরপুর আজমল হাসপাতালে খোঁজ নিয়ে রাত ৮টার দিকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। হাসপাতালের সামনে আওয়ামী লীগ ও যুবলীগের সশস্ত্র সন্ত্রাসীরা থাকায় লাশ আনা যাচ্ছিল না বলে তিনি দাবি করেন। পরে অ্যাম্বুলেন্সে লাশ কেরানীগঞ্জের বাড়িতে পৌঁছায়। রাজিব বলেন, তিনি রাজনের বুকের ডান পাশে গুলির বড় ছিদ্র দেখেন; গুলি সামনের দিক থেকে ঢুকে পিঠ দিয়ে বের হয়।

03 Aug 26 1NOJOR.COM

রাজনের ভাই ট্রাইব্যুনালে গুলিতে নিহত হওয়ার ঘটনার বর্ণনা দিয়েছেন

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।