Web Analytics

প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামী তাদের অভ্যন্তরীণ রাজনৈতিক কাঠামোয় পরিবর্তন এনে একটি উপদেষ্টা পরিষদ গঠনের পরিকল্পনা করছে। দলটির নেতারা বলছেন, গণমুখী রাজনৈতিক দল হিসেবে গড়ে উঠতে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় পেশাজীবী ও বিভিন্ন বিষয়ের বিশেষজ্ঞদের মতামতকে গুরুত্ব দেওয়া প্রয়োজন।

দীর্ঘ আলোচনার পর দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম নির্বাহী পরিষদ উপদেষ্টা পরিষদ গঠনের বিষয়ে একমত হয়েছে। বিষয়টি এখন কেন্দ্রীয় মজলিসে শূরায় আলোচনা হবে, এরপর দলীয় গঠনতন্ত্র সংশোধন করা হবে। দলীয় সূত্রের ভাষ্য অনুযায়ী, উপদেষ্টা পরিষদের সদস্যদের মতামতের ভিত্তিতে নির্বাহী পরিষদ সিদ্ধান্ত নেবে।

পরিষদে আমলা, কূটনীতিক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও বিভিন্ন ক্ষেত্রের বিশেষজ্ঞরা থাকতে পারেন; তাঁদের রুকন সদস্য হওয়া বাধ্যতামূলক হবে না। সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম বলেন, নানা শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ প্রয়োজন। রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক দিলার চৌধুরী উদ্যোগটিকে ইতিবাচক বললেও সিদ্ধান্ত গ্রহণে পরিষদটির প্রকৃত ভূমিকা কতটা হবে, তা দেখার বিষয় বলে মন্তব্য করেন।

06 Nov 26 1NOJOR.COM

সিদ্ধান্ত গ্রহণে বিশেষজ্ঞদের মতামত নিতে উপদেষ্টা পরিষদ গঠনের পরিকল্পনা জামায়াতের

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।