Web Analytics

অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডবিষয়ক জাতিসংঘের বিশেষ দূত ফ্রান্সেসকা আলবানিজের ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্টের ওয়েবসাইটে প্রকাশিত তথ্য থেকে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। এক সপ্তাহ আগে এক ফেডারেল বিচারক নিষেধাজ্ঞার বিরুদ্ধে অস্থায়ী স্থগিতাদেশ দেওয়ার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়।

আদালত পর্যবেক্ষণে জানিয়েছিল, গাজায় ইসরাইলের ‘গণহত্যামূলক যুদ্ধ’ নিয়ে সমালোচনা করায় আলবানিজকে শাস্তি দিয়ে ট্রাম্প প্রশাসন সম্ভবত তার মতপ্রকাশের স্বাধীনতার অধিকার লঙ্ঘন করেছে। ফ্রান্সেসকা আলবানিজ দীর্ঘদিন ধরে গাজায় ইসরাইলি সামরিক অভিযানের কড়া সমালোচনা করে আসছেন এবং তার বক্তব্য ও প্রতিবেদনে ফিলিস্তিনিদের মানবাধিকার পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

নিষেধাজ্ঞা প্রত্যাহার আন্তর্জাতিক মানবাধিকার অঙ্গনে মতপ্রকাশের স্বাধীনতা ও জবাবদিহিতা নিয়ে আলোচনায় নতুন মাত্রা যোগ করেছে।

21 May 26 1NOJOR.COM

আদালতের স্থগিতাদেশের পর জাতিসংঘ দূত আলবানিজের ওপর নিষেধাজ্ঞা তুলে নিল যুক্তরাষ্ট্র

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।