Web Analytics

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৈরুতে ইসরাইলের সাম্প্রতিক হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বলেছেন, এ ধরনের হামলা হওয়া উচিত ছিল না। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি সংশ্লিষ্ট সব পক্ষকে সংযত থাকার আহ্বান জানান। ট্রাম্প বলেন, যে হামলার জবাবে ইসরাইল পাল্টা পদক্ষেপ নিয়েছে, সেটি ছিল খুবই ছোট ও গুরুত্বহীন, এতে কেউ নিহত বা আহত হয়নি এবং এটি চলমান শান্তি প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করা উচিত নয়।

তিনি আরও জানান, একটি সমঝোতা চুক্তি চূড়ান্ত হওয়ার খুব কাছাকাছি রয়েছে, যা শুধু লেবানন নয়, পুরো অঞ্চলে শান্তি প্রতিষ্ঠায় সহায়তা করবে। ট্রাম্প বলেন, লেবাননে ইসরাইলের আর কোনো হামলা হওয়া উচিত নয় এবং হিজবুল্লাহসহ অন্য কোনো পক্ষেরও ইসরাইলের বিরুদ্ধে নতুন হামলা চালানো উচিত নয়।

আঞ্চলিক উত্তেজনা প্রশমনের আহ্বান জানিয়ে ট্রাম্প বলেন, এই সুযোগ যেন নষ্ট না হয়।

15 Jun 26 1NOJOR.COM

বৈরুতে ইসরাইলের হামলা অনুচিত বলে মন্তব্য ট্রাম্পের

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।