Web Analytics

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা বৃষ্টির কারণে সিরাজগঞ্জে যমুনা নদীর পানি ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। এতে শাহজাদপুর, কাজীপুর ও চৌহালী উপজেলার নদীপাড়ে ব্যাপক ভাঙন দেখা দিয়েছে। শত শত মানুষ বসতভিটা ও ফসলি জমি হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছে। নিম্নাঞ্চল ও চরাঞ্চল প্লাবিত হয়েছে, ঝুঁকিতে রয়েছে বিদ্যালয় ও ফ্লাড সেন্টারসহ বহু স্থাপনা।

সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, ১৩ জুলাই থেকে টানা আটদিন ধরে পানি বাড়ছে। গত ২৪ ঘণ্টায় সিরাজগঞ্জ শহররক্ষা বাঁধ ও কাজীপুর মেঘাইঘাট পয়েন্টে তিন সেন্টিমিটার করে পানি বৃদ্ধি পেয়েছে। স্বাস্থ্য বিভাগ জেলার ৮৩টি ইউনিয়নের মধ্যে ৩২টিকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করে বন্যা-পরবর্তী স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় প্রস্তুতি নিয়েছে।

স্থানীয়রা অভিযোগ করেছেন, শুষ্ক মৌসুমে অবৈধ বালু উত্তোলনের কারণে বর্ষায় ভাঙনের তীব্রতা বেড়েছে। প্রশাসন বালুর বস্তা ফেলে ভাঙন রোধের চেষ্টা করছে, তবে বহু পরিবার ইতিমধ্যে গৃহহীন হয়ে পড়েছে।

21 Jul 26 1NOJOR.COM

যমুনার ভয়াবহ ভাঙনে সিরাজগঞ্জে শত শত মানুষ গৃহহীন

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।