২০২৬ ফিফা বিশ্বকাপের ট্রফি বিশ্বভ্রমণের অংশ হিসেবে ১৪ জানুয়ারি ২০২৬ সকালে ঢাকায় এসে পৌঁছেছে। সোনালি রঙের এই ট্রফিটি বিশেষ বিমানে করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনা হয়, সঙ্গে ছিলেন ২০০২ সালে ব্রাজিলের হয়ে বিশ্বকাপজয়ী কিংবদন্তি মিডফিল্ডার গিলবার্তো সিলভা। বিমানবন্দরে ট্রফিটি গ্রহণ করেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিথ আউয়াল। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় দলের অধিনায়ক জামাল ভূঁইয়া, বিডা চেয়ারম্যান আশিক চৌধুরী ও এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান।
ট্রফিটি পরে রাজধানীর হোটেল র্যাডিসন ব্লুতে নিয়ে যাওয়া হয়। সেখানে কোকা-কোলার ‘আন্ডার দ্য ক্যাপ’ ক্যাম্পেইনের নির্দিষ্ট বিজয়ীরা বিকেল ২টা থেকে ৪টা পর্যন্ত ট্রফিটি দেখার ও ছবি তোলার সুযোগ পান। সাধারণ দর্শকদের জন্য ট্রফিটি উন্মুক্ত রাখা হয়নি। দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় সংক্ষিপ্ত আয়োজন করা হয়েছে। আগামী জুন ও জুলাইয়ে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিত হবে ২০২৬ বিশ্বকাপ।
সীমিত আয়োজন হলেও এই সফর বাংলাদেশের ফুটবলপ্রেমীদের জন্য ছিল এক বিশেষ মুহূর্ত।
গিলবার্তো সিলভাকে সঙ্গে নিয়ে ঢাকায় পৌঁছেছে ফিফা বিশ্বকাপ ট্রফি
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।