ভূমধ্যসাগর উপকূলে অবস্থিত ইসরাইলের হাদেরা বিদ্যুৎকেন্দ্রে ইরান ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে ২৬ মার্চ ২০২৬ তারিখে বিবিসি যাচাই করে নিশ্চিত করেছে। ভিডিও ফুটেজে দেখা যায়, বিদ্যুৎকেন্দ্রের একটি কুলিং টাওয়ারের পাশ থেকে ধূসর ধোঁয়া উঠছে। বিবিসি জানিয়েছে, স্যাটেলাইট ইমেজ ও রিভার্স-ইমেজ সার্চের মাধ্যমে স্থানটি শনাক্ত করা হয়েছে এবং ভিডিওটি সেদিনই প্রথম আপলোড করা হয়।
হাদেরা বিদ্যুৎকেন্দ্রটি ইসরাইলের অন্যতম বৃহৎ স্থাপনা, যা ২০২২ সালে কয়লাচালিত থেকে গ্যাসচালিত কেন্দ্রে রূপান্তর করা হয়। ‘দ্য টাইমস অব ইসরাইল’ ইসরাইল ইলেকট্রিক করপোরেশনের বরাতে জানিয়েছে, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার পরও বিদ্যুৎকেন্দ্রের অবকাঠামোতে কোনো ক্ষতি হয়নি।
ঘটনাটি আঞ্চলিক উত্তেজনা বাড়ালেও বিদ্যুৎকেন্দ্রের কার্যক্রমে তাৎক্ষণিক কোনো বিঘ্ন ঘটার তথ্য পাওয়া যায়নি।
ইসরাইলের হাদেরা বিদ্যুৎকেন্দ্রে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ভিডিও যাচাই করেছে বিবিসি
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।