Web Analytics

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মশক নিয়ন্ত্রণ কার্যক্রম আরও জোরদার করতে কর্মীদের সর্বোচ্চ আন্তরিকতা ও কমিটমেন্ট নিয়ে কাজ করার নির্দেশ দিয়েছেন। সোমবার গুলশান নগর ভবনে স্বাস্থ্য বিভাগের আয়োজনে সমন্বিত বাহক ব্যবস্থাপনা (আইভিএম) ও মৌলিক কীট নিয়ন্ত্রণ কৌশল বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, রাস্তায় হাঁটার সময় মানুষ যেন দোষারোপ করতে না পারে, সে জন্য আন্তরিকভাবে কাজ করতে হবে।

তিনি বলেন, তাত্ত্বিক জ্ঞানের তুলনায় ব্যবহারিক জ্ঞানের ওপর গুরুত্ব দিতে হবে এবং দৃঢ় কমিটমেন্ট থাকলে কাঙ্ক্ষিত লক্ষ্যের কাছাকাছি পৌঁছানো সম্ভব। মাঠপর্যায়ের কর্মীদের কাজের ওপর মশা নিয়ন্ত্রণ অনেকাংশে নির্ভর করে এবং এটি বর্জ্য ব্যবস্থাপনার সঙ্গে নিবিড়ভাবে সম্পর্কিত। তিনি জানান, যাদের পারফরম্যান্স ভালো থাকবে, তাদের পুরস্কৃত করা হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস চৌধুরী। বিশেষ অতিথি কীটতত্ত্ববিদ ড. কবিরুল বাশার বলেন, কমিটমেন্ট, কোলাবোরেশন ও কো-অপারেশন বাস্তবায়ন করা গেলে কার্যকরভাবে মশক নিয়ন্ত্রণ সম্ভব।

31 Mar 26 1NOJOR.COM

ডিএনসিসি মশক নিয়ন্ত্রণ জোরদার, কর্মীদের আন্তরিকভাবে কাজের আহ্বান

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।