Web Analytics

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার প্রতিবাদ পরবর্তী সময়ে দেশে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনকে আরও তীব্র করেছিল। বুধবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আবরারের সপ্তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী ছাত্রদল আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

রিজভীর ভাষ্য, আবরারের আত্মত্যাগ স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থের প্রশ্নে মানুষের মধ্যে নতুন জাগরণ সৃষ্টি করে এবং পরবর্তী ছাত্র-জনতার আন্দোলনকে বেগবান করে। তিনি অভিযোগ করেন, আবরারকে হত্যার মাধ্যমে তৎকালীন শাসকগোষ্ঠী জাতির মধ্যে ভয় সৃষ্টি করতে চেয়েছিল, কিন্তু প্রতিবাদের চেতনাকে দমন করতে পারেনি। তিনি বিগত আওয়ামী লীগ সরকারের নীতিরও সমালোচনা করেন।

ঢাবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আবরার হত্যাকাণ্ড উল্টো তৎকালীন সরকারের বিরুদ্ধে জনমত তৈরিতে ভূমিকা রেখেছিল। ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব আবরার হত্যাসহ রাজনৈতিক হত্যাকাণ্ডে জড়িত নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীদের বিচার এবং আবরার হত্যা মামলার রায় দ্রুত কার্যকরের দাবি জানান। অনুষ্ঠানে আবরারের বাবা মো. বরকত উল্লাহ উপস্থিত ছিলেন।

08 Oct 26 1NOJOR.COM

রিজভীর দাবি, আবরার হত্যার প্রতিবাদই ফ্যাসিবাদবিরোধী আন্দোলনকে তীব্র করে

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।