Web Analytics

দিনাজপুর–৪ (খানসামা–চিরিরবন্দর) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আলহাজ্ব আফতাব উদ্দিন মোল্লা সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়েছেন যেন তারা অপরাধ বা অন্যায় যেই করুক না কেন, তা নির্ভয়ে ও সত্যের ভিত্তিতে তুলে ধরেন। শনিবার রাতে দিনাজপুরের খানসামা উপজেলায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান। আফতাব বলেন, সাংবাদিকরা যেন সাদা-কালো স্পষ্টভাবে তুলে ধরেন এবং সত্য প্রকাশে কোনো বাধা এলে তিনি তাদের পাশে থাকবেন।

মতবিনিময় সভায় আফতাব উদ্দিন মোল্লা বলেন, একটি সুষ্ঠু, ন্যায়ভিত্তিক ও জবাবদিহিমূলক সমাজ গঠনে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাংবাদিকরা যদি সত্য ও ন্যায়ের পক্ষে নির্ভীকভাবে কাজ করেন, তাহলে সমাজ থেকে দুর্নীতি, অনিয়ম ও অন্যায় দূর করা সম্ভব হবে। তিনি সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

তিনি আরও বলেন, গণমাধ্যমের স্বাধীনতা রক্ষা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে তিনি সর্বদা সচেষ্ট থাকবেন। সভায় খানসামা উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

02 Feb 26 1NOJOR.COM

দিনাজপুরে সাংবাদিকদের নির্ভয়ে সত্য প্রকাশে আহ্বান জানালেন জামায়াত প্রার্থী আফতাব

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।