ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) শিক্ষা ও মেধা বৃত্তি নীতিমালা-২০১৭ অনুযায়ী ৭৩১ জন শিক্ষার্থীর মধ্যে মোট ৯২ লাখ ৪ হাজার ৬০০ টাকার শিক্ষা বৃত্তির চেক বিতরণ করেছে। সোমবার দুপুরে গুলশান-২ নগর ভবনে আয়োজিত অনুষ্ঠানে ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম খান শিক্ষার্থীদের হাতে চেক তুলে দেন।
অনুষ্ঠানে প্রশাসক বলেন, নিম্ন আয়ের পরিবারের মেধাবী শিক্ষার্থীদের সহায়তা ও শিক্ষার প্রসারে এই বৃত্তি কার্যক্রম নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। তিনি শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান এবং অভিভাবকদের সন্তানদের যত্ন ও মেধাবিকাশে ভূমিকা রাখার পরামর্শ দেন। বর্ষা মৌসুমে ডেঙ্গু প্রতিরোধে সচেতন থাকার আহ্বানও জানান তিনি।
ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আসাদুজ্জামান জানান, গত বছর ৬৯ জন শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হলেও এ বছর তা বৃদ্ধি পেয়ে ৭৩১ জনে উন্নীত হয়েছে এবং ভবিষ্যতে আরও সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ রাকিবুল হাসান শিক্ষার্থীদের বিকাশে অভিভাবকদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
ডিএনসিসি ঢাকায় ৭৩১ শিক্ষার্থীকে ৯২ লাখ টাকার বেশি শিক্ষাবৃত্তি বিতরণ করেছে
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।