Web Analytics

ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধ বন্ধ এবং দুই দেশের ‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ অচলাবস্থার অবসানে চীন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। মঙ্গলবার ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির ওয়েবসাইটে প্রকাশিত এক নিবন্ধে তিনি এ মন্তব্য করেন। গালিবাফ চীনবিষয়ক ইরানের বিশেষ প্রতিনিধি এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় দেশটির প্রতিনিধিদলের প্রধান।

গালিবাফ বলেন, ইরান ও আরব দেশগুলোর সঙ্গে চীনের সম্পর্ক এবং বেইজিংয়ের কূটনৈতিক উদ্যোগ আঞ্চলিক স্থিতিশীলতা জোরদার ও নতুন আঞ্চলিক ব্যবস্থা গড়ে তোলার সুযোগ তৈরি করেছে। তিনি জানান, চীনের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে মোজতবা খামেনি সুনির্দিষ্ট অগ্রাধিকার নির্ধারণ এবং বিস্তারিত নির্দেশনা দিয়েছেন।

বেইজিংয়ের সঙ্গে সহযোগিতা সমন্বয় ও তদারকিতে উচ্চপর্যায়ের একটি পরিচালনা ও তদারকি সংস্থা গঠনের পরিকল্পনার কথাও জানান গালিবাফ। এটি কৌশলগত সমন্বয়, অগ্রাধিকার নির্ধারণ, দ্রুত সিদ্ধান্ত এবং অগ্রগতি পর্যবেক্ষণ করবে। তিনি ২৫ বছর মেয়াদি সমন্বিত সহযোগিতা চুক্তি বাস্তবভিত্তিক প্রকল্পে বাস্তবায়নের আহ্বান জানান। ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সামরিক হামলার পর শুরু হওয়া সংঘাতে নিষেধাজ্ঞা প্রত্যাহার, নিরাপত্তা নিশ্চয়তা ও হরমুজ প্রণালি নিয়ে মতপার্থক্য রয়েছে।

11 Nov 26 1NOJOR.COM

যুক্তরাষ্ট্রের সঙ্গে অচলাবস্থা নিরসনে চীনের ভূমিকা চায় ইরান

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।