Web Analytics

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে দূরপাল্লার বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে আগামী ৩ মার্চ থেকে। যাত্রীরা ১২ মার্চ থেকে ঈদের আগের দিন পর্যন্ত যেকোনো দিনের টিকিট কিনতে পারবেন। শনিবার রাজধানীর গাবতলিতে বাংলাদেশ বাস–ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সংগঠনের সেক্রেটারি শুভঙ্কর ঘোষ রাকেশ বিষয়টি নিশ্চিত করেছেন।

রাকেশ জানান, ৩ মার্চ সকাল থেকে কাউন্টার ও অনলাইন—দুই মাধ্যমেই টিকিট বিক্রি হবে। যাত্রীরা নির্ধারিত ওয়েবসাইটে পছন্দের বাস ও আসন বেছে নিতে পারবেন। তিনি বলেন, বিআরটিএ নির্ধারিত ভাড়ার বাইরে কোনো ভাড়া নেওয়া যাবে না এবং অনলাইনেও একই ভাড়া কার্যকর থাকবে। প্রতিটি কাউন্টারে বিআরটিএ অনুমোদিত ভাড়ার চার্ট টাঙানো বাধ্যতামূলক করা হবে।

টিকিট কালোবাজারি রোধে বিভিন্ন কাউন্টারে সিসি ক্যামেরা বসানো হয়েছে। কোনো অনিয়ম ধরা পড়লে আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানান রাকেশ।

28 Feb 26 1NOJOR.COM

৩ মার্চ থেকে শুরু হবে ঈদের অগ্রিম বাস টিকিট বিক্রি

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।