Web Analytics

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, পরিত্যক্ত খাল পুনঃখননের পাশাপাশি সেগুলোকে বহুমাত্রিক ব্যবহারের উপযোগী করে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। বৃহস্পতিবার সকালে লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের মডেল খাল পরিদর্শন শেষে তিনি জানান, চলতি বছর আট জেলার ৩০টি খালকে মডেল খাল হিসেবে চিহ্নিত করা হয়েছে। মহেন্দ্রনগর খাল তার অন্যতম এবং ১৯ নভেম্বর প্রধানমন্ত্রী এর খনন কর্মসূচির উদ্বোধন করবেন।

মন্ত্রী বলেন, গত বছর থেকে খাল খনন কর্মসূচি জোরদার করা হয়েছে। মডেল খাল কার্যক্রমে পানি নিষ্কাশন ও সংরক্ষণের পাশাপাশি খালের পাড়ে গাছ লাগানো, মাছ চাষ এবং হাঁস পালনের উদ্যোগ থাকবে। প্রায় ১৫ কিলোমিটার দীর্ঘ মহেন্দ্রনগর খালটি মহেন্দ্রনগর থেকে শুরু হয়ে তিস্তা নদীতে মিলিত হয়েছে।

কর্মসংস্থান সৃষ্টির জন্য হতদরিদ্র জনগোষ্ঠীর ২০ জন সদস্য নিয়ে সমবায় সমিতি গঠন করা হবে বলে জানান দুলু। সদস্যরা খালের পাহারাদার হিসেবে দায়িত্ব পালন করবেন এবং মাছ-হাঁস চাষ ও গাছ পরিচর্যার কাজে চুক্তির আওতায় যুক্ত হবেন। প্রধানমন্ত্রীর সফরসূচিতে অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় বাংলাদেশ, আলোকিত লালমনিরহাট কার্যক্রম এবং মন্ত্রণালয়ের নির্মিত দুর্যোগসহনশীল বাড়ি পরিদর্শন ও উদ্বোধনের বিষয়ও রয়েছে।

13 Nov 26 1NOJOR.COM

মহেন্দ্রনগর খাল পুনঃখনন ও বহুমাত্রিক ব্যবহারে সরকারের পরিকল্পনা

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।