Web Analytics

খাদ্য নিরাপত্তা জোরদার এবং বোরো ধান রোপণের মৌসুমে ক্ষুদ্র কৃষকদের সার সরবরাহ নিশ্চিত করতে বিশ্বব্যাংকের সঙ্গে ৩০ কোটি মার্কিন ডলারের অর্থায়ন চুক্তি করেছে বাংলাদেশ সরকার। সোমবার, ৫ অক্টোবর অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ও আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার মধ্যে ‘ইমার্জেন্সি সাপোর্ট ফর ফুড সিকিউরিটি প্রজেক্ট’-এর আওতায় চুক্তিটি সই হয়। অর্থায়নের পরিমাণ ২১ কোটি ৯২ লাখ এসডিআর, যা প্রায় ৩০ কোটি ডলারের সমান।

চুক্তিতে সই করেন ইআরডি সচিব মো. শাহরিয়ার কাদের ছিদ্দিকী এবং বাংলাদেশ ও ভুটানে বিশ্বব্যাংকের পরিচালক জ্যঁ পেম। প্রকল্পটি ২০২৬ সালের ১ জুলাই থেকে ২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত এক বছর বাস্তবায়িত হবে। অর্থ বিভাগের পরিচালনায় বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন ও বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের সঙ্গে সমন্বয় করে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে।

কর্মকর্তাদের মতে, রোপণ মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের প্রয়োজনীয় সার প্রাপ্তি নিশ্চিত করাই প্রকল্পটির প্রধান লক্ষ্য। ঋণের ওপর বার্ষিক ১ দশমিক ৫ শতাংশ সুদ প্রযোজ্য হবে এবং অনুত্তোলিত অর্থে সর্বোচ্চ শূন্য দশমিক ৫০ শতাংশ প্রতিশ্রুতি ফি থাকবে। পাঁচ বছরের গ্রেস পিরিয়ডসহ ২৫ বছরে ঋণ পরিশোধ করতে হবে।

06 Oct 26 1NOJOR.COM

খাদ্য নিরাপত্তা ও ক্ষুদ্র কৃষকের সার নিশ্চিত করতে ৩০ কোটি ডলারের চুক্তি

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।