গাজা উপত্যকার মধ্যাঞ্চলের ওয়াদি গাজা এলাকায় ইসরাইলি হামলায় এক ফিলিস্তিনি নিহত এবং দুইজন আহত হয়েছেন। রোববার সকালে বেসামরিক মানুষের একটি জমায়েতকে লক্ষ্য করে এই হামলা চালানো হয় বলে জানিয়েছে আনাদোলু এজেন্সি। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ১০ অক্টোবর থেকে কার্যকর যুদ্ধবিরতির পর ইসরাইলি হামলায় এখন পর্যন্ত ৫০৯ জন নিহত এবং ১ হাজার ৪০৫ জন আহত হয়েছেন।
প্রতিবেদনে বলা হয়েছে, তেল আবিব প্রতিদিনই যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করছে। শুক্রবার ও শনিবারের ভয়াবহ হামলায় ৩৭ জন নিহত হওয়ার পরদিনই নতুন হামলা চালানো হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, একটি ইসরাইলি ড্রোন ওয়াদি গাজার উত্তরে বেসামরিক লোকজনের জমায়েত লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়ে। ওই এলাকা যুদ্ধবিরতির আওতায় আগেই খালি করা হয়েছিল।
পৃথক ঘটনায় রাফাহ, বুরেইজ ও উত্তর গাজায় ইসরাইলি স্থল ও নৌবাহিনীর গুলিবর্ষণের খবর পাওয়া গেছে। দুই বছরব্যাপী আগ্রাসনে প্রায় ৭১ হাজার ৮০০ ফিলিস্তিনি নিহত এবং গাজার ৯০ শতাংশ অবকাঠামো ধ্বংস হয়েছে। জাতিসংঘের হিসাবে পুনর্গঠনে ব্যয় ধরা হয়েছে প্রায় ৭০ বিলিয়ন ডলার।
যুদ্ধবিরতির পরও গাজায় ইসরাইলি হামলা, অক্টোবর থেকে নিহত ৫০৯ ফিলিস্তিনি
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।