প্রায় দুই দশক ধরে গাজায় প্রশাসনিক দায়িত্ব পালন করা সংস্থা বিলুপ্ত করার ঘোষণা দিয়েছে হামাস, যা বেসামরিক প্রশাসন পরিচালনার জন্য নতুন কমিটি গঠনের পথ খুলে দিয়েছে। এ ঘোষণার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার মিত্রদের নিয়ন্ত্রণাধীন এবং কোনো ফিলিস্তিনি প্রতিনিধি না থাকা তথাকথিত ‘বোর্ড অব পিস’ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রতিক্রিয়া জানায়। তারা জানায়, গাজার ‘ইমার্জেন্সি কমিটি’ বিলুপ্তির বিষয়টি তারা লক্ষ্য করেছে, তবে তাদের মূল্যায়ন প্রতিশ্রুতির ওপর নয়, বরং বাস্তব পদক্ষেপের ওপর নির্ভর করবে যাতে গাজার মানুষের জরুরি চাহিদা পূরণ হয়।
বোর্ড অব পিসের এই অবস্থানকে দ্বিচারিতা হিসেবে দেখা হচ্ছে, কারণ গত অক্টোবরে হওয়া যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে ইসরাইলের ধারাবাহিক হামলার বিষয়ে তারা খুব কমই সমালোচনা করেছে। অথচ এখন তারা হামাসের কাছ থেকে বাস্তব পদক্ষেপ প্রত্যাশা করছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে অন্তত ১,০৭২ জন নিহত এবং ৩,৪৬৩ জন আহত হয়েছেন।
গত ২৪ ঘণ্টায় ইসরাইলি হামলায় আরও পাঁচজন নিহত ও সাতজন আহত হয়েছেন, এবং ধ্বংসস্তূপের নিচ থেকে দুটি মরদেহ উদ্ধার করা হয়েছে, যা চলমান মানবিক সংকটকে আরও গভীর করছে।
গাজা প্রশাসন বিলুপ্তির পর হামাসকে পদক্ষেপ নিতে বলল বোর্ড অব পিস
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।