বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার বাংলাদেশ ও পাকিস্তানের ব্যবসায়িক সম্পর্ক এবং মানুষের মধ্যে যোগাযোগ বাড়াতে যৌথ উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন। শনিবার রাজধানীর ওয়েস্টিন হোটেলে ‘দ্য ফেস্টিভ ঢাকা এডিট’ শীর্ষক দিনব্যাপী প্রদর্শনী পরিদর্শনের সময় তিনি এ কথা বলেন। ‘এসএস এডিট’ ও ‘অরা এক্সিবিট’ যৌথভাবে অনুষ্ঠানের আয়োজন করে।
প্রদর্শনীতে হাইকমিশনার বাংলাদেশ ও পাকিস্তানের স্বনামধন্য ডিজাইনারদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি দুই দেশের ডিজাইনারদের সৃজনশীলতা ও নিপুণ কারুশিল্পের প্রশংসা করেন এবং অংশগ্রহণকারীদের শুভকামনা জানান। ঢাকায় পাকিস্তান হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ডিজাইনার ও উদ্যোক্তাদের এই যৌথ উদ্যোগ ভবিষ্যতে আরও বিস্তৃত হবে বলে আশা প্রকাশ করেন ইমরান হায়দার। তাঁর মতে, এ ধরনের আয়োজন বাণিজ্যিক সম্পর্ক উন্নয়নের পাশাপাশি দুই দেশের সাধারণ মানুষের মধ্যে মেলবন্ধন ও পারস্পরিক হৃদ্যতা বাড়াতেও সহায়ক। প্রদর্শনীটি শনিবার সন্ধ্যা সাতটা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত ছিল।
ঢাকার প্রদর্শনীতে যৌথ উদ্যোগ বাড়ানোর আহ্বান পাকিস্তানি হাইকমিশনারের
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।