প্রধানমন্ত্রী তারেক রহমান মাটির গুণগত মান রক্ষা ও স্থানীয় পরিবেশের সঙ্গে সামঞ্জস্য রেখে বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ করেছেন। শনিবার সকালে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বৃক্ষরোপণ সংক্রান্ত এক সভায় তিনি এ কথা বলেন। সভায় বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টুসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রী বলেন, দেশের বিভিন্ন অঞ্চলের মাটির বৈশিষ্ট্য এক নয়, তাই অঞ্চলভেদে উপযোগী গাছ নির্বাচন করলে গাছের বেঁচে থাকার হার বাড়বে এবং পরিবেশগত ভারসাম্য রক্ষা পাবে। তিনি আরও বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব এখন স্পষ্ট, ঋতুচক্রেও পরিবর্তন দেখা যাচ্ছে, যা বনাঞ্চল ও গাছপালা হ্রাসের সঙ্গে সম্পর্কিত।
সভায় আগামী পাঁচ বছরে সারাদেশে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের বিষয়টি আলোচনা হয়। আগামী ১৪ জুন কক্সবাজারের দুলহাজরায় এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ পরিবেশ গড়ে তোলার প্রচেষ্টার অংশ।
মাটি ও পরিবেশ রক্ষায় অঞ্চলভিত্তিক বৃক্ষরোপণের আহ্বান প্রধানমন্ত্রীর
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।