বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তরে নবনির্মিত সৈনিক ব্যারাক ‘প্রত্যয়’ উদ্বোধন করেছেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। রোববার তিনি আনুষ্ঠানিকভাবে ব্যারাকটির উদ্বোধন করেন। সদস্যদের আবাসন সুবিধা সম্প্রসারণ, জীবনমান উন্নয়ন এবং অবকাঠামোগত আধুনিকায়নের অংশ হিসেবে স্থাপনাটি নির্মাণ করা হয়েছে।
আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন ব্যারাকটিতে পর্যাপ্ত প্রাকৃতিক আলো-বাতাস চলাচলের ব্যবস্থা এবং সদস্যদের দৈনন্দিন প্রয়োজনের জন্য আধুনিক ডাইনিংসহ প্রয়োজনীয় সুবিধা রাখা হয়েছে। এতে সদর দপ্তরে কর্মরত সদস্যদের জন্য স্বাস্থ্যসম্মত ও উন্নত আবাসন পরিবেশ নিশ্চিত হবে বলে জানানো হয়। মহাপরিচালক বলেন, সদর দপ্তরের সার্বিক উন্নয়নে দীর্ঘমেয়াদি ও পরিকল্পিত প্রাতিষ্ঠানিক সংস্কার এবং অবকাঠামোগত উন্নয়ন কার্যক্রম চলছে।
তিনি জানান, দীর্ঘদিনের আবাসন সংকট নিরসনে সম্প্রতি সম্প্রসারিত ভবনে আবাসন সুবিধা চালু করা হয়েছে। প্রায় এক হাজার সদস্যের ধারণক্ষমতার আধুনিক সৈনিক ব্যারাক নির্মাণের পরিকল্পনাও নেওয়া হয়েছে এবং গণপূর্ত অধিদপ্তরের মাধ্যমে দ্রুত ডিপিপি প্রণয়নের কাজ চলছে। তিনি স্থাপনার রক্ষণাবেক্ষণে দায়িত্বশীলতা, সততা ও পেশাদারিত্বের আহ্বান জানান এবং অবহেলা ও অনিয়মে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার কথা বলেন।
সদর দপ্তরে সদস্যদের আবাসন উন্নয়নে ‘প্রত্যয়’ সৈনিক ব্যারাক উদ্বোধন
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।