ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শুক্রবার শিলিগুড়ি করিডর, বা চিকেনস নেক, সুরক্ষায় সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন। ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে উত্তর-পূর্বাঞ্চলের যোগাযোগের অন্যতম প্রধান সেতু এই করিডরের নিরাপত্তা জোরদারে একটি বিশেষ ত্রিকোণীয় নিরাপত্তা গ্রিড গঠন করা হয়েছে বলে তিনি জানান।
শিলিগুড়ির রানিডাঙ্গায় সশস্ত্র সীমা বলের উত্তরবঙ্গ ফ্রন্টিয়ার সদর দপ্তরে আয়োজিত অনুষ্ঠানে শাহ প্রায় ১৮০ কোটি রুপির কয়েকটি নতুন প্রশাসনিক ও আবাসিক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। তিনি বলেন, চোপড়া, কিষাণগঞ্জ ও ধুবড়ি—এই তিন ঘাঁটি থেকে পুরো করিডরে নজরদারি, সামরিক উপস্থিতি এবং প্রশাসনিক কর্তৃত্ব বহুগুণ বাড়ানো হয়েছে।
শাহের ভাষ্য অনুযায়ী, ‘তিস্তা প্রহার’-এর মতো নিয়মিত সামরিক মহড়ার মাধ্যমে অঞ্চলটির নিরাপত্তা বজায় রাখা হচ্ছে। তিনি ভাইব্রেন্ট ভিলেজ প্রোগ্রাম ২.০-এর অধীনে ৬,৮৩৯ কোটি রুপির প্রকল্পের কথাও বলেন, যার মাধ্যমে বাংলাদেশ ও ভুটান সীমান্তবর্তী গ্রামগুলোকে সড়কপথে এবং মূল ভূখণ্ডের সঙ্গে আরও নিবিড়ভাবে যুক্ত করার পরিকল্পনা রয়েছে।
শিলিগুড়ি করিডর সুরক্ষায় বিশেষ ত্রিকোণীয় নিরাপত্তা গ্রিডের ঘোষণা
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।