বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) ৪৭তম বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ করেছে। এতে মোট ১ হাজার ৫২১ জন প্রার্থীকে বিভিন্ন ক্যাডার ও নন-ক্যাডার পদে নিয়োগের সুপারিশ করা হয়েছে। এর মধ্যে ১ হাজার ৩২০ জন ক্যাডার পদে এবং ২০১ জন নন-ক্যাডার পদে মনোনীত হয়েছেন। রোববার বিকেল ৫টার দিকে এ ফল প্রকাশ করা হয়।
পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীনের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, নবম, দশম ও দ্বাদশ গ্রেডভুক্ত নন-ক্যাডার পদে ২০১ জনকে নিয়োগের জন্য সাময়িকভাবে মনোনয়ন দেওয়া হয়েছে। ফলাফলের বিস্তারিত তথ্য পিএসসির অফিসিয়াল ওয়েবসাইট https://bpsc.gov.bd/pages/psc-exams এ পাওয়া যাবে।
পিএসসি আরও জানিয়েছে, প্রকাশিত ফলাফলে যুক্তিসংগত কারণে কোনো সংশোধনের প্রয়োজন হলে তা সংশোধনের অধিকার কমিশন সংরক্ষণ করে।
৪৭তম বিসিএসের ফল প্রকাশ, ১ হাজার ৫২১ জনকে নিয়োগের সুপারিশ করেছে পিএসসি
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।