Web Analytics

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের নিরাপদ ও নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে নৌপরিবহন মন্ত্রণালয় ১৭ মার্চ থেকে বিশেষ নৌসেবা চালুর ঘোষণা দিয়েছে। ঢাকার দুটি ঘাট থেকে নির্ধারিত গুরুত্বপূর্ণ নৌরুটে লঞ্চ ও স্টিমার সার্ভিস পরিচালনা করা হবে।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বাংলাদেশ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে এ উদ্যোগ বাস্তবায়ন করছে। কাঞ্চন ব্রিজসংলগ্ন শিমুলিয়া ট্যুরিস্ট ঘাট থেকে শিমুলিয়া–ডেমরা–নারায়ণগঞ্জ–চাঁদপুর–কালিগঞ্জ–হিজলা–বরিশাল রুটে এবং বসিলা ব্রিজসংলগ্ন বসিলা লঞ্চঘাট থেকে বসিলা–সদরঘাট–মুন্সিগঞ্জ–চাঁদপুর–ঈদগাই ফেরিঘাট–শরীয়তপুর–ইলিশা–হাকিমুদ্দিন–গলাচিপা রুটে যাত্রী পরিবহন করা হবে।

ঈদযাত্রা নিরাপদ ও সুশৃঙ্খল রাখতে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে। যাত্রীদের নির্ধারিত নৌপথ ব্যবহার ও জরুরি প্রয়োজনে বিআইডব্লিউটিএর হটলাইন ১৬১১৩ নম্বরে যোগাযোগের আহ্বান জানানো হয়েছে।

12 Mar 26 1NOJOR.COM

ঈদযাত্রীদের জন্য ১৭ মার্চ থেকে বিশেষ নৌসেবা চালু

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।