জামালপুরের বকশীগঞ্জে অবৈধভাবে পেট্রোল মজুত করে বেশি দামে বিক্রির অভিযোগে রোজিনা আক্তার (৪০) নামে এক নারীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার বিকেলে সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এই অর্থদণ্ড প্রদান করেন।
প্রতিবেদনে জানা যায়, বকশীগঞ্জের তিনানী পাড়া এলাকায় পরেশ চন্দ্র সাহা ফিলিং স্টেশনের পাশে নিজ বাড়িতে রোজিনা আক্তার পেট্রোল মজুত করে বেশি দামে বিক্রি করছিলেন। অভিযানে অভিযোগের সত্যতা পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে জরিমানা করা হয়।
জরিমানা পরিশোধে ব্যর্থ হলে তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।
বকশীগঞ্জে পেট্রোল মজুত ও বেশি দামে বিক্রির দায়ে নারীকে জরিমানা
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।