Web Analytics

গ্লোবাল ডিজিটাল অপারেটর ভিওন লিমিটেড জিএসএমএ মোবাইল ফর ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের সঙ্গে অংশীদারিত্বে বাংলাদেশ ও পাকিস্তানের উদ্ভাবনী ডিজিটাল প্রকল্পে যৌথভাবে অর্থায়ন করবে। স্পেনের বার্সেলোনায় অনুষ্ঠিত ২০২৬ সালের মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে এ সংক্রান্ত একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জিএসএমএ’র চিফ রেগুলেটরি অফিসার ও ফাউন্ডেশনের প্রেসিডেন্ট জন জিউস্তি, জ্যাজের সিইও আমির ইব্রাহিম এবং বাংলালিংকের সিইও ইয়োহান বুসে।

চুক্তি অনুযায়ী, ২০২৬ সালের অর্থায়ন পর্বে জ্যাজ ও বাংলালিংক নির্বাচিত বাংলাদেশি ও পাকিস্তানি স্টার্টআপগুলোকে যৌথভাবে অর্থায়ন করবে। আর্থিক সহায়তার পাশাপাশি ভিওন ও এর সহযোগী প্রতিষ্ঠানগুলো ইকোসিস্টেম উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধিতেও সহায়তা দেবে, যাতে নির্বাচিত উদ্যোগগুলো দ্রুত সম্প্রসারণের সুযোগ পায়।

জিএসএমএ ইনোভেশন ফান্ড উন্নয়নশীল দেশগুলোর আর্থসামাজিক ও পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবিলায় কাজ করা স্টার্টআপগুলোকে চিহ্নিত করে সহায়তা দেয়। প্রতিটি অর্থায়ন পর্বে প্রকল্পগুলো স্বচ্ছ ও প্রতিযোগিতামূলক প্রক্রিয়ার মাধ্যমে বাছাই করা হয় এবং কঠোর মূল্যায়নের পর চূড়ান্তভাবে নির্বাচন করা হয়।

06 Mar 26 1NOJOR.COM

২০২৬ সালে বাংলাদেশ ও পাকিস্তানের ডিজিটাল স্টার্টআপে যৌথ অর্থায়ন করবে ভিওন ও জিএসএমএ

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।