Web Analytics

জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত দ্রুত শেষ করার আহ্বান জানিয়েছেন। তিনি সতর্ক করে বলেন, ইরানের রাষ্ট্রকাঠামো ভেঙে পড়লে তা ইউরোপের নিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে দাঁড়াবে, জ্বালানি সরবরাহে নেতিবাচক প্রভাব ফেলবে এবং বড় ধরনের শরণার্থী সংকট সৃষ্টি করতে পারে। মের্জ বলেন, ইউরোপের স্বার্থেই এই সংঘাতের দ্রুত অবসান প্রয়োজন।

বুধবার পার্লামেন্টে দেওয়া ভাষণে তিনি জানান, যুক্তরাষ্ট্র যুদ্ধের আগে জার্মানির সঙ্গে কোনো পরামর্শ করেনি, আর করলে বার্লিন এই পথে না হাঁটার পরামর্শ দিত। তিনি বলেন, ইরান দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক নিয়ম ভেঙে সন্ত্রাসবাদ ছড়িয়েছে এবং আঞ্চলিক অস্থিতিশীলতা তৈরি করেছে, তবে বর্তমান সামরিক অভিযানের সফলতার বিষয়ে যুক্তরাষ্ট্র বা ইসরায়েল কোনো বিশ্বাসযোগ্য পরিকল্পনা দেখাতে পারেনি। তাই জার্মানি এই যুদ্ধে অংশ নেবে না।

জার্মান সরকার নিশ্চিত করেছে যে, এই সংঘাতে ন্যাটোর কোনো সম্পৃক্ততা নেই এবং ইউরোপীয় ইউনিয়নের অন্যান্য নেতারাও এ থেকে দূরত্ব বজায় রাখার ইঙ্গিত দিয়েছেন।

19 Mar 26 1NOJOR.COM

ইরানের পতনে শরণার্থী সংকট ও ইউরোপের নিরাপত্তা হুমকির আশঙ্কা জার্মান চ্যান্সেলরের

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।