Web Analytics

লালমনিরহাটের হাতীবান্ধায় মাদক উদ্ধার অভিযানে গিয়ে ১০ লাখ টাকার বিনিময়ে প্রাইভেটকারসহ বিপুল মাদকের চালান ধামাচাপা দেওয়ার অভিযোগে থানার চার পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে। শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছেন হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফুজ্জামান সরকার। প্রত্যাহার হওয়া কর্মকর্তারা হলেন এসআই তুহিন, এসআই রিমন মিয়া, এএসআই আব্দুল হাকিম ও এএসআই লুৎফর রহমান।

পুলিশ ও স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, গত ১৭ জুলাই দুপুরে বোর্ডের হাট বাজার এলাকায় এক চিহ্নিত মাদক কারবারির বাড়িতে অভিযান চালান ওই চার কর্মকর্তা। অভিযানে একটি সাদা প্রাইভেটকার, একটি মোটরসাইকেল এবং বিপুল পরিমাণ মাদক জব্দ করা হয় বলে জানানো হয়েছে। তবে জব্দ করা এসব আলামত থানায় নেওয়া হয়নি।

এর পরিবর্তে আলামত ভেলাগুড়ি ইউনিয়ন পরিষদ চত্বরে নেওয়া হয় বলে অভিযোগ রয়েছে। সেখানে বৈঠক করে ১০ লাখ টাকায় মাদকের চালান ছেড়ে দেওয়া হয় বলে পুলিশ ও স্থানীয়রা জানান। পরে বৈঠকের স্থানের সিসিটিভি ফুটেজ থেকে বিষয়টি প্রকাশ্যে আসে। ওসি আশরাফুজ্জামান সরকার বলেন, ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়ায় চার কর্মকর্তাকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

25 Jul 26 1NOJOR.COM

১০ লাখ টাকায় মাদকের চালান ছেড়ে দেওয়ার অভিযোগে হাতীবান্ধার চার পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।