কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, সার ব্যবস্থাপনায় অনিয়ম বা দুর্নীতি প্রমাণিত হলে ডিলারশিপ বাতিল করা হবে এবং সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে কঠোর বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। সোমবার সচিবালয়ে আসন্ন রবি মৌসুমে সার সরবরাহ নিয়ে জেলা প্রশাসক ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ নির্দেশনা দেন।
কৃষি সচিব মো. সেলিম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সব জেলার জেলা প্রশাসক ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালকেরা অনলাইনে যুক্ত ছিলেন। মন্ত্রী সার বিতরণে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার ওপর জোর দিয়ে বলেন, জমির পরিমাণ, কৃষকের সংখ্যা ও ফসলের নিবিড়তা বিবেচনায় ডিলারদের নির্দিষ্ট এলাকা নির্ধারণ করতে হবে। সরকারি নির্ধারিত দামে বিক্রি এবং দোকানে মূল্যতালিকা ও মজুতের তথ্য প্রদর্শন বাধ্যতামূলক করার কথাও বলেন তিনি।
কৃত্রিম সংকট, অতিরিক্ত দাম, মজুতদারি ও সীমান্ত দিয়ে পাচার ঠেকাতে ভ্রাম্যমাণ আদালত ও নিয়মিত অভিযান চালানোর নির্দেশ দেন মন্ত্রী। তিনি জানান, এ বছর চাহিদার চেয়েও বেশি সার সরবরাহ করা হয়েছে। বস্ত্র ও ডাইং কারখানায় ইউরিয়া সারের অপব্যবহার ধরা পড়লে দ্রুত আইনি ব্যবস্থা নিতে এবং জেলা সার মনিটরিং কমিটিকে নিয়মিত বৈঠক করতে বলা হয়েছে।
সার বিতরণে অনিয়মে ডিলারশিপ বাতিল ও কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থার হুঁশিয়ারি
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।