Web Analytics

চলমান সাফ চ্যাম্পিয়নশিপে দক্ষিণ এশিয়ার কোনো টুর্নামেন্টে প্রথমবার ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি বা ভিএআর প্রযুক্তি ব্যবহার করা হবে। ঢাকার জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত দুটি সেমিফাইনাল ও ফাইনালে এই প্রযুক্তি থাকবে। দক্ষিণ এশীয় ফুটবল ফেডারেশন বৃহস্পতিবার সন্ধ্যায় আনুষ্ঠানিক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে।

জাতীয় স্টেডিয়ামে বসে নয়, ভিএআর কার্যক্রম পরিচালিত হবে থাইল্যান্ড থেকে। আসিয়ান ফুটবল ফেডারেশনের সহযোগিতায় স্পেনভিত্তিক ফিফা-স্বীকৃত প্রযুক্তি প্রতিষ্ঠান কোয়ালিটি থাইল্যান্ডে তাদের কেন্দ্রীয় নিয়ন্ত্রণকক্ষ থেকে কাজ করবে। ঢাকার ম্যাচের সরাসরি ভিডিও ইন্টারনেটের মাধ্যমে সেখানে পাঠানো হবে এবং প্রশিক্ষিত ভিডিও ম্যাচ কর্মকর্তারা আইএফএবির প্রটোকল অনুযায়ী মাঠের রেফারিকে পরামর্শ দেবেন।

এ জন্য জাতীয় স্টেডিয়ামে রেফারি রিভিউ এরিয়া ও টেকনিক্যাল অপারেশনস টিম এরিয়া মনিটর স্থাপন করা হয়েছে। নির্বিঘ্ন ভিএআর কার্যক্রমে কোয়ালিটির বিশেষজ্ঞরা ঢাকায় কাজ করছেন। ইন্টারনেট সংযোগ ও দূরত্ব নিয়ে উদ্বেগের বিষয়ে সাফের সাধারণ সম্পাদক পুরুষোত্তম কাট্টেল বলেছেন, প্রয়োজনীয় ব্যবস্থা রয়েছে। তিনি এই উদ্যোগকে দক্ষিণ এশিয়ার ফুটবলের পেশাদার মান বাড়ানোর গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বর্ণনা করেছেন।

13 Nov 26 1NOJOR.COM

ঢাকায় সাফের দুই সেমিফাইনাল ও ফাইনালে থাইল্যান্ড থেকে পরিচালিত হবে ভিএআর

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।