গাজীপুরের কাপাসিয়ায় পাঁচ খুনের মামলার প্রধান অভিযুক্ত ফোরকান মোল্লার লাশ পদ্মা নদী থেকে উদ্ধার করা হয়েছে। শনিবার দুপুরে লৌহজংয়ের মাওয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ইলিয়াস বিষয়টি নিশ্চিত করেন। কাপাসিয়া থানার ওসি মো. শাহীনুর রহমান জানান, শনিবার সকালে লৌহজং এলাকায় নদীতে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ঘটনাস্থলে তদন্ত কর্মকর্তা মো. যুবায়ের আহমেদকে পাঠানো হয়। পরিবারের সদস্যদের ভাষ্য ও পোশাকের বর্ণনা অনুযায়ী ধারণা করা হচ্ছে, লাশটি ফোরকান মোল্লার। তার ভাই জব্বার কালো প্যান্ট ও সাদা শার্ট দেখে লাশ শনাক্ত করেন। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্ত ও ডিএনএ পরীক্ষার রিপোর্ট পাওয়ার পরই নিশ্চিতভাবে পরিচয় জানা যাবে।
এর আগে ৮ মে রাতে কাপাসিয়ার রাউতকোনা গ্রামে প্রবাসী মনির হোসেনের ভাড়া বাড়ি থেকে ফোরকানের স্ত্রী শারমিন, মেয়ে মীম (১৫), উম্মে হাবিবা (৮), ফারিয়া (২) ও শ্যালক রসুল মিয়ার লাশ উদ্ধার করা হয়।
গাজীপুরে পাঁচ খুনের আসামি ফোরকানের লাশ পদ্মা নদী থেকে উদ্ধার
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।