Web Analytics

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাম্প্রতিক বৈঠক থেকে কোনো বড় সমঝোতা না আসায় বিশ্ববাজারে নেতিবাচক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বৈঠকে কৃষিপণ্য কেনা নিয়ে অস্পষ্ট আলোচনা ও চীনের পক্ষ থেকে তেল আমদানির সীমিত প্রতিশ্রুতি ছাড়া বড় কোনো বাণিজ্য চুক্তি হয়নি। ট্রাম্প জানিয়েছেন, শুল্ক বা ট্যারিফ ইস্যু নিয়েও আলোচনা হয়নি এবং হরমুজ প্রণালি পুনরায় চালুর বিষয়ে কোনো দৃঢ় সিদ্ধান্ত আসেনি।

এই অনিশ্চয়তায় শুক্রবার সকালে ডাও জোন্স ফিউচারস ৩০০ পয়েন্টের বেশি বা প্রায় ০.৬ শতাংশ কমে যায়। একই সময়ে এসঅ্যান্ডপি ৫০০ ফিউচারস ১ শতাংশ এবং নাসডাক ফিউচারস ১.৪ শতাংশ পর্যন্ত নিচে নেমে আসে। হরমুজ প্রণালি ঘিরে অনিশ্চয়তা অব্যাহত থাকায় ব্রেন্ট ক্রুড অয়েলের দাম প্রায় ৩ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০৮ ডলারের ওপরে উঠে গেছে।

বিশ্লেষকদের মতে, বৈঠক থেকে সুস্পষ্ট সিদ্ধান্ত না আসায় বিনিয়োগকারীদের আস্থা কমে গেছে এবং মূল্যস্ফীতির আশঙ্কা বেড়েছে, যা বাজারে সতর্কতা বাড়িয়েছে।

16 May 26 1NOJOR.COM

ট্রাম্প-শি বৈঠকে বড় চুক্তি না হওয়ায় বিশ্ববাজারে ধস

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।